24 C
আবহাওয়া
১০:২১ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

rain 2

পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এ অবস্থায় দেশে বৃষ্টি বাড়তে পারে। তবে লঘুচাপের কারণে সমুদ্রবন্দরে কোনো সতর্ক সংকেত দেয়া হয়নি।

রবিবার (২২ সেপ্টেম্বর) রাতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশেও ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এ বিষয়ে আবহাওয়াবিদ নাজমুল হক বলেন, পূর্বাভাস অনুযায়ী লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি মৌসুমি লঘুচাপ। তবে সমুদ্রবন্দরগুলোতে এখনো সতর্ক সংকেত দেখানোর মতো পরিস্থিতি তৈরি হয়নি। এর প্রভাবে সারাদেশে বৃষ্টিপাত বাড়তে পারে।

এর আগে, স্থল গভীর নিম্নচাপের প্রভাবে গত সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। নিম্নচাপটির ধীরগতির কারণে উপকূলে বৃষ্টির স্থায়িত্ব ছিল বেশ কয়েকদিন।

এর মধ্যে বৃষ্টি কমে যাওয়ার পর গত ১৮ সেপ্টেম্বর আবহাওয়া অধিদপ্তর শিগগিরই আরেকটি লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছিল।

সংস্থাটি জানিয়েছিল, ২১ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়ে বৃষ্টি বাড়িয়ে দিতে পারে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে