34 C
আবহাওয়া
৯:০৩ অপরাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » সেপ্টেম্বরে ২১ দিনে রেমিট্যান্স এলো ১৯ হাজার ৬১০ কোটি টাকা

সেপ্টেম্বরে ২১ দিনে রেমিট্যান্স এলো ১৯ হাজার ৬১০ কোটি টাকা

বাংলাদেশ ব্যাংক

ঢাকা: চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা ১৬৩ কোটি ৪২ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৯ হাজার ৬১০ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে)।

রোববার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসের প্রথম ২১ দিনে রেমিট্যান্সের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩০ কোটি ডলার বেশি। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১৩৩ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সেপ্টেম্বরে প্রতিদিন গড়ে ৭ কোটি ৭৮ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয়ের পরিমাণ ২৩৩ কোটি ডলারের বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।

তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২১ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৪৮ কোটি ৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার এসেছে। এছাড়া, কৃষি ব্যাংক থেকে এসেছে ৬ কোটি ৯৮ লাখ ৩০ হাজার ডলার, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০৭ কোটি ৯৬ লাখ ১০ হাজার ডলার, এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪০ লাখ ৩০ হাজার ডলার।

বিএনএনিউজ২৪,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
নেত্রকোনায় সড়কে মা-মেয়েসহ নিহত ৩ হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক মানিকগঞ্জে ভাবী ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে দেবর ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর