24 C
আবহাওয়া
২:২২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » হাজারীবাগে ট্রাকের ধাক্কায় যাত্রীর মৃত্যু

হাজারীবাগে ট্রাকের ধাক্কায় যাত্রীর মৃত্যু

হাজারীবাগে ট্রাকের ধাক্কায় যাত্রীর মৃত্যু

বিএনএ. ঢাকা: রাজধানীর হাজারীবাগে বসিলা এলাকায় ডাম্প ট্রাকের ধাক্কায় মোহাম্মদ সেলিম (৩৫) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও পাঁচজন।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টার দিকে হাজারীবাগ বসিলা ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

আহতদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতরা হলেন- মারফিয়া আক্তার (১৮), মারুফা বেগম (৪২), রানি বেগম (৪০), সালমা আক্তার (২২) ও চালক ইয়ার হোসেন (৪২)।

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাপ উদ্দিন জানান, সকালে বসিলা ব্রিজের ঢালে ডাম্প ট্রাকটি অটোরিকশারকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সেলিম নামের এক যাত্রী মারা যান। আহত হন অটোরিকশার চালকসহ পাঁচজন। পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

তিনি আরও জানান, ঘটনার পর ডাম্প ট্রাকের চালক পালিয়ে গেছেন। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে এবং অটোরিকশাটি জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশ ও কাজাখস্তানের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত

বিএনএনিউজ/আজিজুল হাকিম, বিএম

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে