27 C
আবহাওয়া
১:০৬ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » সাফজয়ী নারী দলকে কোটি টাকা পুরস্কার দেবে সেনাবাহিনী

সাফজয়ী নারী দলকে কোটি টাকা পুরস্কার দেবে সেনাবাহিনী

কোটি টাকা পুরষ্কার

বিএনএ ডেস্ক: ষষ্ঠ সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২২ এর অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের খেলোয়াড়দের এ কোটি টাকা পুরস্কার দেবে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষে থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে এক কোটি টাকা পুরস্কার দেবে সেনাবাহিনী। আগামী ২৭ সেপ্টেম্বর সেনাবাহিনীর পক্ষ থেকে এ পুরস্কার সাফ জয়ী জাতীয় নারী ফুটবল দলকে দেয়া হবে।

নারী ফুটবল দলের খেলোয়াড়দের ১ কোটি টাকা পুরষ্কার দেবে বাংলাদেশ সেনাবাহিনী
নারী ফুটবল দলের খেলোয়াড়দের ১ কোটি টাকা পুরষ্কার দেবে বাংলাদেশ সেনাবাহিনী

এর আগে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। পরে তমা গ্রুপ ৫০ লাখ এবং এনভয় গ্রুপও ৫০ লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে মেয়েদের জন্য।

গত সোমবার কাঠমান্ডু দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাফ ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ট্রফি নিয়ে বুধবার দুপুরে দেশে ফিরেছেন চ্যাম্পিয়ন কন্যারা।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ