27 C
আবহাওয়া
৮:২২ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » নিহত শাওনের ময়নাতদন্ত সম্পন্ন

নিহত শাওনের ময়নাতদন্ত সম্পন্ন

নিহত শাওনের ময়নাতদন্ত সম্পন্ন

বিএনএ, ঢাকা : মুন্সিগঞ্জজেলার মুক্তারপুরে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষে নিহত শহিদুল ইসলাম শাওনের (২৬) নামের যুবদলের কর্মীর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে ময়নাতদন্ত শুরু করে বিকাল সোয়া ৪টার দিকে সম্পন্ন হয়।

ময়নাতদন্ত সম্পন্ন করেন, ঢামেক ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. জান্নাতুন নাঈম।

ময়না তদন্তের শেষে উপস্থিত সাংবাদিকদের  তিনি বলেন, আমরা কয়েকজন মিলে ময়নাতদন্ত সম্পন্ন করেছি। নিহত শাওনের কপালে ও মাথার পেছনে  গভীর ক্ষত চিহ্ন পাওয়া গেছে। তবে কিসের জন্য এই ক্ষত চিহ্ন হয়েছে তা আমরা পরীক্ষা নিরীক্ষা করছি। তার ক্ষত জায়গায় থেকে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। সে গুলো পরীক্ষা করা হবে সে গুলো রিপোর্ট আসলে সঠিক ভাবে বলা যাবে।

এর আগে, শাওনের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেন, শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম। তিনি সুরতহাল রিপোর্টে উল্লেখ করেন, শাওনের কপালের ডান পাশে গভীর ক্ষত চিহ্ন ও মাথার পেছনে ডান পাশে গভীর ক্ষত চিহ্ন আছে। সেখান দিয়ে মগজ বেরিয়ে গেছে।

যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রথম জানাজা বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে অনুষ্ঠিত হবে। সেখান থেকে গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে নিয়ে যাওয়া হবে।

বিএনএনিউজ/আজিজুল/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী