26 C
আবহাওয়া
৪:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় গৃহকর্মীসহ নিহত ২

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় গৃহকর্মীসহ নিহত ২

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় গৃহকর্মীসহ নিহত ২

বিএনএ, ঢাকা: রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় গৃহকর্মীসহ দুই জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, মরিয়ম বেগম (৩০) ও অজ্ঞত পরিচয় (৪৫) নামের এক ব্যক্তি। নিহত মরিয়ম গৃহকর্মীর কাজ করতেন।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত মরিয়মের বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলায়।

তার ভাই সোবহান জানান, মরিয়ম উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় মা ও বড় ভাইয়ের সঙ্গে থাকতেন। স্বামীর সঙ্গে তার ডিভোর্স হয়ে গেছে।এলাকায় বিভিন্ন বাসাবাড়িতে কাজ করতেন তিনি।উত্তরা থেকে খিলগাঁওয়ের নন্দীপাড়ায় আমার বাসায় এসেছিলেন। পরে রাতে আবার উত্তরার বাসায় যাওয়ার উদ্দেশে বের হন মরিয়ম। ঘণ্টাখানেক পরে সোবহান জানতে পারি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আমার বোন।প্রথমে মরিয়মকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।সড়ক দুর্ঘটনায় মরিয়মের মৃত্যু হয়েছে। তিনি শুনতে পেয়েছেন সবুজবাগের বাসাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি কোন এলাকাতে তা এখনো নিশ্চিত করে কেউ জানাতে পারেনি।

এদিকে চকবাজার থানার বকসিবাজার এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে ট্রাকের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেকের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়না তদন্তের মরদেহ দুইটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। অজ্ঞাত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের