27 C
আবহাওয়া
৫:৪৬ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » মাইক্রোবাসের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

মাইক্রোবাসের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

মাইক্রোবাসের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

বিএনএ, ঢাকা : রাজধানীর হাতিরঝিলে মাইক্রোবাস ধাক্কায় মোহাম্মদ মনির হোসেন (৫৫) নামে এক  প্রাইভেটকার চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার(২৩ সেপ্টেম্বর) দুপুরে হাতিরঝিল রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক বেলা ৩টায় তাকে মৃত ঘোষণা করেন।

মনির হোসেন ৪ সন্তানের জনক। মনির হোসেনের বাড়ি চাঁদপুর শাহরাস্তি উপজেলায়। পরিবার নিয়ে রাজধানীর দক্ষিণ বাড্ডায় থাকতেন তিনি।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানান, দুপুরে হাতিরঝিলে এ দুর্ঘটনার ঘটে। পরে ওই মাইক্রেবাস চালকই তাকে হাসপাতালে নিয়ে আসেন। তিনি আরও বলেন, হাসপাতালে মনির হোসেনকে মৃত ঘোষণা পর কৌশলে ওই মাইক্রোবাস চালক পালিয়ে গেছে। তবে হাসপাতাল থেকে গাড়িটি জব্দ করা হয়েছে। গাড়িটিতে ‘জরুরি বিদ্যুৎ’ লেখা রয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।

মৃত ব্যক্তির শ্যালক রিপন পাটোয়ারী বলেন, দুপুরে দুলাভাইয়ের ফোন থেকেই কল দিয়ে আমাকে জানানো হয়, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তখন আমি হাসপাতালে গিয়ে তার মরদেহ দেখতে পাই। পরে জানতে পারি বাড্ডার বাসা থেকে বাইসাইকেল চালিয়ে মগবাজারে মালিকের বাসায় যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ