28 C
আবহাওয়া
৪:২৩ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » আশুগঞ্জে ৩০ হাজার মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

আশুগঞ্জে ৩০ হাজার মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

আশুগঞ্জে ৩০ হাজার মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

বিএনএ, ব্রাহ্মণবাড়িয়া : আশুগঞ্জ উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও চায়না রিং(ম্যাজিক) জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে উপজেলা মৎস্য দপ্তর। যার আনুমানিক মূল্য নয় লক্ষ বিশ হাজার টাকা।

বৃহস্পতিবার(২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মৎস্য অফিসার রওনক জাহানের নেতৃত্বে আশুগঞ্জ থানা পুলিশের সহায়তায় আশুগঞ্জের মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।পরে জব্দকৃত জালগুলিকে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়।

উল্লেখ্য যে, চায়নার রিং জাল বা ম্যাজিক জাল এক ধরনের বিশেষ ফাঁদ। এটি প্রায় ৬০ থেকে ৮০ ফুট লম্বা। ছোট ছোট কক্ষ বিশিষ্ট খোপের মতো। এ জাল খাল-বিল, নদী-নালা ও জলাশয়ে বাঁশের খুঁটির সঙ্গে জালের দু’মাথা বেঁধে রাখা হয়। ছোট-বড় সব ধরনের ডিমওয়ালা মাছ এ জালে আটকা পড়ে।

উপজেলা মৎস্য অফিসার রওনক জাহান বলেন, চায়না জাল, কারেন্ট জালসহ যে জাল দিয়ে পোনা মাছ ধরা হয় সেসব জাল আমাদের দেশে নিষিদ্ধ। সর্বনাশা এই জালের ব্যবহার আমাদের মৎস্য সম্পদকে হুমকির মুখে ফেলবে।মৎস্য সম্পদ রক্ষায় এজাতীয় অভিযান অব্যাহত থাকবে।

বিএনএ/ গোলাম সারোয়ার, ওজি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু