18 C
আবহাওয়া
৯:৫৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » গর্ভপাত করার অভিযোগে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা

গর্ভপাত করার অভিযোগে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা

গর্ভপাত করার অভিযোগে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা

বিএনএ, চট্টগ্রাম : গর্ভপাত করে ভ্রূণ হত্যার অভিযোগে দুবাই প্রবাসী কাজী সফিউল আলম (৩৪) নামে এক ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে তার স্ত্রী (২২)। মামলায় ভুক্তভোগীর শাশুড়ি নুর আয়শা বেগম (৫৫) এবং তার দুই ননদ তসলিমা বেগম (৩২) ও পারভীন বেগমকেও (৩০) আসামি করা হয়েছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফী উদ্দিনের আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাকে তদন্তের আদেশ দিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৭ ডিসেম্বর ভুক্তভোগী নারীর সঙ্গে রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ ইউনিয়নের বাসিন্দা কাজী সফিউল আলমের বিয়ে হয়। বিয়ের পর ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ওই নারীকে তার স্বামী নানা প্রলোভনে গর্ভপাত করান। ওই সময় তিনি তিন মাসের গর্ভবতী ছিলেন। এক্ষেত্রে অন্য তিন আসামি তাকে সহযোগিতা করেন। এরপর গত ১৯ সেপ্টেম্বর ভুক্তভোগীর চার মাস বয়সী ভ্রূণকে আবার গর্ভপাত করানোর চেষ্টা করলে সফিউলসহ চারজনের বিরুদ্ধে আদালতে নালিশি মামলা দায়ের করা হয়।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মওলা মুরাদ জানান, ‘ভ্রূণ হত্যার অভিযোগে ভুক্তভোগী এক নারী তার স্বামীসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে সংশ্লিষ্ট থানাকে তদন্তের আদেশ দিয়েছেন।’
বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা