বিএনএ, বিশ্বডেস্ক :রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি বিভিন্ন হামলায় শনিবার পর্যন্ত অন্তত ১৩ নিহত হয়েছে
নিহতদের মধ্যে ইউক্রেনে সাতজন, রাশিয়ায় চারজন এবং রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়ায় দুজন রয়েছেন বলে জানা গেছে।
এদিকে রাশিয়ার হামলা বেড়ে যাওয়ায় ইউক্রেনকে নতুন করে মিসাইল প্রতিরোধী ক্ষেপণাস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স।
নতুন মিসাইল প্রতিরোধী ক্ষেপণাস্ত্র দেওয়ার ঘোষণা দিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি জানান, রাশিয়ার আগ্রাসন ঠেকাতে ইউক্রেনকে তার আকাশ প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় সব ধরনের সক্ষমতা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া ইউক্রেনে, বিশেষ করে রাজধানী কিয়েভে, ব্যাপকভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।
বিএনএ/ওজি
![]()

