23 C
আবহাওয়া
১:২৭ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ডেঙ্গুতে প্রাণহানি ৫’শ ছাড়ালো

ডেঙ্গুতে প্রাণহানি ৫’শ ছাড়ালো

ডেঙ্গুতে মৃত্যু ১০, হাসপাতালে ভর্তি ১৭৫৭

বিএনএ, ঢাকা: এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত এক দিনে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এতে দেশে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০৬ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও দুই হাজার ৭০ জন। এতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ছয় হাজার ৪২৯ জন।

বুধবার (২৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে আটজন এবং ঢাকার বাইরে পাঁচজন মারা যান। এ সময় সারাদেশে ২০৭০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা সিটিতে ৮৫৭ জন এবং ঢাকার বাইরে এক হাজার ২১৩ জন।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫০৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে ৩৭৪ জন এবং সারাদেশে ১৩২ জন।

চলতি বছরের ২৩ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট এক লাখ ছয় হাজার ৪২৯ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৫১ হাজার ২৭ জন ও সারাদেশে ৫৫ হাজার ৪০২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

বর্তমানে সারাদেশে মোট সাত হাজার ৮২৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকা সিটিতে তিন হাজার ৫৮০ জন এবং ঢাকার বাইরে চার হাজার ২৪৫ জন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা