27 C
আবহাওয়া
২:০৮ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » জেলা পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা

জেলা পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা

৮০ রাজনৈতিক দল চায় ইসির নিবন্ধন

বিএনএ, ঢাকা : ৬১ জেলা পরিষদের ভোটগ্রহণ ১৭ অক্টোবর নেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সভা শেষে কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এ তথ্য জানান।

এ সময় অতিরিক্ত অশোক কুমার দেবনাথ আরও জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটের পাশাপাশি ইলেকট্রনিক ভোটিং মেশিনেও (ইভিএম) ভোট নেয়ার সিদ্ধান্ত হয়েছে। কত আসনে এই পদ্ধতিতে ভোট হবে সেটি চূড়ান্ত না হলেও সংখ্যাটি দেড়শ’র বেশি হবে না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন নির্বাচন কমিশনের কাছে দেড় লাখ ইভিএম আছে। সেটা দিয়ে ৭০-৭৫টি আসনে ভোট করা যাবে। আর আসন সংখ‌্যা নির্ভর করে ভোটারের সংখ‌্যার ওপর। ছোট আসন হলে ইভিএম কম লাগবে। বেশি ভোটার হলে ইভিএম বেশি লাগবে।

গত ১৭ জুলাই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করে ইসি। কমিশনের পক্ষ থেকে ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়। এই সংলাপ অবশ্য বিএনপি ও তার জোটের শরিকরা বর্জন করেছে। ১৫ দিনে সংলাপে অংশ নেয় ২৮টি দল। এর মধ্যে ১৫টি দলই ইভিএমের বিপক্ষে মতামত দেয়।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!