26 C
আবহাওয়া
৭:০০ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » মুখফুটে মনের কথাটা বলে দিলেন মিশা

মুখফুটে মনের কথাটা বলে দিলেন মিশা

মিশা

বিনোদন ডেস্ক: রূপের জাদুতে একাধিক প্রজন্মের দর্শকের মন জয় করেছেন ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী মৌসুমী। শুধুই কি দর্শক? না, সিনেমা অঙ্গনের অনেকেও তাকে মনে মনে পছন্দ করেন, ভালোবাসেন।

তেমনই একজন মিশা সওদাগর। সফল এই খলঅভিনেতা অতীতেও বিভিন্নবার বলেছেন, মৌসুমীর সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা। এমনকি মৌসুমীকে তিনি পছন্দ করতেন, এমনটাও জানিয়েছেন। তবে সেই পছন্দটা প্রেম-বা সম্পর্কের দিকে এগোয়নি কখনো।

বিষয়টি আবারও খোলাসা করলেন মিশা।

রোববার (২১ আগস্ট) চিত্রনায়ক সাইমন সাদিকের একটি ভিডিও ভ্লগে মিশা বলেন, ‘যদি প্রেমে পড়তে হতো, তাহলে মৌসুমীর প্রেমে পড়তাম’।

মিশা জানান, স্ত্রী মিতা ছাড়া কারো প্রেমেই পড়েননি তিনি। অল্প বয়সে বিয়ে করে ফেলায় সেই সুযোগই হয়নি আর। সিনেমায় আসার পর, তারকা খ্যাতি পাওয়ার পর হয়ত নানাভাবে সুযোগ এসেছে; তবে নিজেকে এসবে জড়াননি অভিনেতা।

স্পষ্ট ভাষায় মিশা সওদাগর বললেন, ‘সিনেমায় আসার পর যদি প্রেমে পড়তেই হতো, তাহলে মৌসুমীর প্রেমে পড়তাম। ওর ব্যক্তিত্ব, যোগ্যতা এসব কারণে ভালো লাগত। অবচেতন মনেই ওর প্রতি ভালো লাগা কাজ করত। তবে প্রেমে পড়েছি, এটা বলা যাবে না।’

মিশার আসল নাম শাহীদ হাসান। দশম শ্রেণিতে থাকতেই প্রেমে পড়েছিলেন তিনি। সেই প্রেমকে পূর্ণতা দিয়ে বিয়ে করেন। তার স্ত্রীর নাম মিতা। মূলত স্ত্রীর নামের সঙ্গে মিল রেখেই নিজের ‘মিশা’ নামটি রাখেন তিনি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ