26 C
আবহাওয়া
৮:৪২ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » মমেকে করোনায় ২ মাসের শিশুসহ ১১ জনের মৃত্যু

মমেকে করোনায় ২ মাসের শিশুসহ ১১ জনের মৃত্যু

মমেকে ২৪ ঘন্টায় প্রাণ গেল ১৩ জনের

বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় দুই মাসের শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৪ জন ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে।সোমবার (২৩ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনায় মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের জামেলা খাতুন (৮৬), গফরগাওয়ের হুজাইফা (২ মাস), নান্দাইলের সালেমা (৯০) এবং ঈশ্বরগঞ্জের আব্দুস সালাম (৫৫)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের সেলিনা (৪৫), ফৌজিয়া খাতুন (৪৫), ভালুকার গোলাপী (৫০), জুয়েল (২৮), ত্রিশাল উপজেলার আছিয়া খাতুন (৫৫), নান্দাইলের রাবেয়া (৮০) ও গাজীপুর সদরের নূরজাহান (৭০)।

তিনি আরও বলেন, আইসিইউতে ১৮ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ১৯৭ জন চিকিৎসাধীন আছেন। করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১৪ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭ জন।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও ৭৭৪ টি নমুনা পরীক্ষা করে ১৩৮ জন করোনা শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৭ দশমিক ৮২ শতাংশ।

বিএনএ/ হামিমুর রহমান,ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ