23 C
আবহাওয়া
১২:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে কিশোরীর আত্মহত্যা

চট্টগ্রামে কিশোরীর আত্মহত্যা

চট্টগ্রামে কিশোরীর আত্মহত্যা

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরে গলায় ওড়না পেঁচিয়ে আনিকা (১৫) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। শনিবার (২২ জুলাই) রাতে পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

আনিকার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এলাকায়। সে হামজারবাগ এলাকায় বাবা-মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতো। তার বাবা দিনমজুর এবং মা গৃহপরিচারিকার কাজ করেন।

পাঁচলাইশ থানার এসআই মো. জাকির হোসেন গণমাধ্যমকে বলেন, সন্ধ্যায় ওই কিশোরী ও তার ভাই বাসায় ছিল। ভাই সন্ধ্যা ৭টার দিকে প্রাইভেট পড়তে গেলে সেই ফাঁকে ঘরের টিনের চালের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা