27 C
আবহাওয়া
১২:২৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার

পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার


বিএনএ, বিশ্বডেস্ক : সরকারি স্কুলে নিয়োগ কেলেঙ্কারির ঘটনায় পশ্চিমবঙ্গের শিল্প ও বাণিজ্যমন্ত্রী এবং ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সেক্রেটারি জেনারেল পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শনিবার (২৩ জুলাই) তাকে গ্রেপ্তার করা হয়।

তার ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২০ কোটি রুপি উদ্ধার করা হয়েছে৷ পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তারের আগে২৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়।

শুক্রবার রাজ্যের ১৩টি জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। ইডি তল্লাশি চালাচ্ছে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেখলিগঞ্জের বাড়িতেও। এছাড়াও এসএসসি-র সাবেক উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার বাড়িতেও তারা অভিযান চালিয়েছে বলে ইডি সূত্রে জানা গেছে।

বস্তুত, শুক্রবার সকালেই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে পৌঁছে যায় ইডি। শুরু হয় তল্লাশি অভিযান।

কিছুদিন আগে সাবেক শিক্ষামন্ত্রী এবং বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেসে ডেকে জেরা করেছিল সিবিআই। এসএসসি দুর্নীতি মামলায় তাকে তলব করা হয়েছিল। এরপর পার্থের বাড়িতে ইডির তল্লাশি তাৎপর্যপূর্ণ।

পরেশ অধিকারীর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ আছে। বেআইনিভাবে তিনি তার মেয়েকে স্কুলে চাকরি পাইয়ে দিয়েছিলেন বলে অভিযোগ। বস্তুত, আদালতের নির্দেশে তার মেয়েকে কাজ থেকে সরে যেতে হয়েছে। চাকরিকালীন অর্থও ফেরত দিতে হচ্ছে। এদিন পরেশের বাড়িতে ইডি-র তল্লাশি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ।

দীর্ঘদিন ধরেই কলকাতার রাজপথে আন্দোলন চালাচ্ছিলেন এসএসসি চাকরিপ্রার্থীরা। রাজ্য সরকারের বিরুদ্ধে বহুদিন ধরেই তারা দুর্নীতির অভিযোগ করছিল। সম্প্রতি আদালতের হস্তক্ষেপে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

 

 

 

 

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের