33.1 C
আবহাওয়া
১১:০৯ পূর্বাহ্ণ - জুন ১৫, ২০২৬
Bnanews24.com
Home » ছাত্রী নিপীড়কদের আজীবন বহিষ্কার করা হবে: চবি উপাচার্য

ছাত্রী নিপীড়কদের আজীবন বহিষ্কার করা হবে: চবি উপাচার্য

ছাত্রী নিপীড়কদের আজীবন বহিষ্কার করা হবে: চবি উপাচার্য

বিএনএ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিপীড়নের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। দ্রুত সময়ে গ্রেপ্তার করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, জড়িত দুইজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অন্যরা বহিরাগত। বিশ্ববিদ্যালয়ের যারা জড়িত তাদের আজীবনের জন্য বহিষ্কার করা হবে। এক্ষেত্রে কোনো ছাড় দেয়া হবে না।

শনিবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে সিনেট অধিবেশনে সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খানের প্রশ্নের জবাবে উপাচার্য এসব কথা বলেন।

ড. শিরীণ আখতার বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দিচ্ছে। বিশ্ববিদ্যালয় এলাকায় আরও লাইটিং ও সিসিটিভি ক্যামেরা বাড়ানোর উদ্যোগ নেয়া হবে।

এদিকে ছাত্রী হেনস্তার ঘটনায় মূল অভিযুক্ত ছাত্রলীগ কর্মী মো. আজিমসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ ঘটনায় ছয়জন সম্পৃক্ত ছিলেন বলে জানিয়েছে র‌্যাব।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নির্যাতনের ঘটনায় গ্রেফতার চারজন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নির্যাতনের ঘটনায় গ্রেফতার চারজন

সংবাদ সম্মেলনে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বলেন, গ্রেপ্তাররা হলেন চবির ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. আজিম (২৩) ও নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নুরুল আবছার বাবু (২২) এবং হাটহাজারী কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. নুর হোসেন শাওন (২২) ও দ্বিতীয় বর্ষের ছাত্র মাসুদ রানা মাসুদ (২২)।

এম এ ইউসুফ জানান, এ ঘটনায় আরও দুইজন পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে র‌্যাব অভিযান চালাচ্ছে। আটক সবাই ছাত্রলীগের কর্মী বলেও জানান তিনি।

গত রোববার (১৭ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হল সংলগ্ন এলাকায় ৫ জন দুর্বৃত্তের হাতে শারীরিক হেনস্তার শিকার হন এক ছাত্রী। ওই সময় তার সঙ্গে থাকা বন্ধুকেও মারধর করা হয়। ছিনিয়ে নেয়া হয় মোবাইল ফোন। পরে এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী প্রক্টর বরাবর অভিযোগ দিলে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া জড়িত পাঁচজনকে আসামি করে থানায় মামলাও করেছেন ওই শিক্ষার্থী।

বিএনএ/ এ আর

 

Loading


শিরোনাম বিএনএ
ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা,যে সব শর্তে চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা, খুলছে হরমুজ প্রণালি ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক সংসদে হিজাব নিয়ে কটাক্ষের অভিযোগ, ঢাকা-চট্টগ্রামে বিক্ষোভের ডাক শিবিরের সীমান্তে 'পুশ ইনের' চেষ্টার বিরুদ্ধে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিবাদ সমাবেশ প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার সোহেল-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ নেপাল থেকে ৪০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ আনতে দেবে না ভারত