25 C
আবহাওয়া
৭:১৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » লিবিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ৯

লিবিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ৯


বিএনএ, বিশ্বডেস্ক : লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে মিলিশিয়াদের মধ্যে তুমুল সংঘর্ষে বৃহস্পতি ও শুক্রবার রাতে অন্তত নয়জন নিহত হয়েছে। খবর আল-আহরার।

খবরে বলা হচ্ছে, নিহত নয়জনের মধ্যে একটি শিশুও রয়েছে এবং বেসামরিক নাগরিকসহ আরও ২৫ জন আহত হয়েছে যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

উত্তর আফ্রিকার ঐ দেশটিতে কয়েক মাস ধরে উত্তেজনা বাড়ছে যখন থেকে দুই প্রধানমন্ত্রী ক্ষমতার জন্য লড়াই করছেন। পূর্বাঞ্চলের সামরিক প্রধান খলিফা হাফতারের জোরপূর্বক ত্রিপোলি দখল করার একটি ধ্বংসাত্মক প্রচেষ্টা রোধ করার লক্ষ্যে স্বাক্ষরিত এক যুগান্তকারী চুক্তির দুই বছর পর নতুন করে আবার সংঘাতের আশঙ্কা তৈরি করেছে।

সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, পূর্ব ত্রিপোলির ঘনবসতিপূর্ণ এলাকা আইন জারায় বৃহস্পতিবার গভীর রাতে আল-রাদা বাহিনী ও ত্রিপলি রেভুলিউশনারি ব্রিগেডের মধ্যে বন্দুকযুদ্ধের মধ্য দিয়ে সর্বসাম্প্রতিক এই লড়াই শুরু হয়।

পরে অন্যান্য এলাকায় তা ছড়িয়ে পড়ে।

অ্যাম্বুলেন্স সার্ভিসের কর্মী ওসামা আলী আল-আহরার সংবাদ চ্যানেলকে বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনে ৬০ জন শিক্ষার্থী আটকে পড়েছিল। পরে তাদের উদ্ধার করা হয়।

ফরনাজ জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া শত শত নারীও আটকা পড়েছিলেন।

এএফপিকে মোখতার আল-মাহমুদি নামে এক বাসিন্দা বলেন, “আমরা বেসমেন্টে রাত কাটিয়েছি। আমাদের বাচ্চারা আতঙ্কিত হয়ে পড়েছিল ।”

ঐ লড়াই-এ সঙ্গে জড়িত উভয় গোষ্ঠীই আব্দুলহামিদ ডিবেইবার গভর্ণমেন্ট অফ ন্যাশনাল অ্যাকর্ড -এর প্রতি নামমাত্র অনুগত। গত বছর তেল সমৃদ্ধ লিবিয়ায় এক দশকেরও বেশি সময় ধরে সহিংসতার অবসান ঘটাতে জাতিসংঘ-সমর্থিত শান্তি প্রক্রিয়ার অংশ হিসাবে এই সরকারকে নিযুক্ত করা হয়েছিল।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের