27 C
আবহাওয়া
৮:৫৮ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা, আহত ২০

পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা, আহত ২০

পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা, আহত ২০

বিএনএ, মুন্সীগঞ্জ: পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে রোরো ফেরি শাহ জালালের অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার প্রধান পদ্মা নদীতে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া ঘাটে আসার সময় চালক নিয়ন্ত্রণ হারালে পদ্মাসেতুর পিলারের সঙ্গে ধাক্কা লাগে ফেরির।এ পরিস্থিতিতে তাৎক্ষণিক ফেরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় কোনো বিপদ হয়নি। এরপর চালক নির্বিঘ্নে শিমুলিয়াঘাটে এসে ফেরি নোঙর করেন।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করে জানান, ফেরির ধাক্কা লেগেছে, তবে কোনো সমস্যা হয়নি। আমরা এসব কথা চিন্তা করে সেতু নির্মাণ করেছি। ১০০ টনের বিশাল জাহাজ ধাক্কা মারলেও সেতুর কিছু হবে না, তবে পিলারে সামান্য ঘষা লাগতে পারে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা