28 C
আবহাওয়া
৫:২৯ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » অজু ছাড়া আজান দেওয়া যাবে কি?

অজু ছাড়া আজান দেওয়া যাবে কি?

অজু ছাড়া আজান দেওয়া যাবে কি?

বিএনএ, ইসলামিক ডেস্ক: আজান মসজিদে জামাতে নামাজ আদায়ের জন্য আহ্বান জানানোর ইসলামি পদ্ধতি। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের জন্য পাঁচবার মসজিদ থেকে আজান দেওয়া হয়। এ ছাড়া সফরে বের হলে, মসজিদ নেই এমন কোনো জায়গায় নামাজ পড়লেও আজান দেওয়ার নির্দেশ দিয়েছেন রাসুল (সা.)।

রাসুল (সা.) বলেছেন, যখন নামাজের সময় হয়, তোমাদের কেউ যেন আজান দেয় তোমাদের বয়োজ্যষ্ঠ ব্যক্তি যেন নামাজে ইমামতি করে। (সুনানে আবু দাউদ)

অজু অবস্থায় আজান দেওয়া ‍মুস্তাহাব। আজান শুদ্ধ হওয়ার জন্য অজু অবস্থায় থাকা জরুরি নয়। অজু ছাড়া আজান দেওয়া জায়েজ। মুয়াজ্জিন অজু ছাড়া আজান দিয়ে ফেললে আজান হয়ে যাবে। ইবরাহিম নাখঈ (রহ.) বলেন, অজু ছাড়া আজান দিলে কোনো সমস্যা নেই। (মুসান্নাফে ইবনে আবী শাইবা)

তবে অজু ছাড়া আজান দেওয়াকে অভ্যাস বানানো অনুচিত। কারণ এটা একটা ফজিলতপূর্ণ ইবাদত এবং অজুর সাথেই ইবাদতটি করা সুন্দর ও সমীচীন।

পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের জন্য আজান দেওয়া সুন্নাতে মুআক্কাদা কেফায়া। অর্থাৎ কোনো মহল্লার মসজিদে আজান না হলে বা কেউ আজান না দিলে সুন্নত ছেড়ে দেওয়ার জন্য সবাই গুনাহগার হবে। মসজিদ ছাড়া বাড়িতে বা অন্য কোথাও একাকী বা জামাতে নামাজ পড়লে আজান দেওয়া মুস্তাহাব।

বিএনএনিউজ/ বিএম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি