23 C
আবহাওয়া
১:০৩ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

বিএনএ, চাঁদপুর : চাঁদপুরে বিদ্যুতায়িত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে পশ্চিম জাফরাবাদ এলাকার ঢালী বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঢালী বাড়ির মৃত আব্দুল ঢালীর ছেলে মো. মন্টু ঢালী (৭০) ও একই এলাকার খান বাড়ির মৃত আমিন খানের ছেলে মো. আনোয়ার হোসেন খান (৫৫)।

নিহত মন্টু ঢালীর ছেলে আল আমিন জানান, আনোয়ার হোসেন বাড়ির পাশে থাকা টিনসেড ঘরে হাত দিলে বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে গিয়ে আমার বাবা মন্টু ঢালীও বিদ্যুতায়িত হন। দুজনকেই দ্রুত আহত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, এ ঘটনায় নিহত দুই পরিবারের কোনো অভিযোগ নেই। থানায় দুটি পৃথক অপমৃত্যু মামলা হয়েছে। স্বজনরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এর কাছে আবেদন করায় দুটি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা