28 C
আবহাওয়া
৬:৫৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে মানসিক ভারসাম্যহীন যুবককে বলাৎকার, অভিযুক্ত গ্রেপ্তার

বোয়ালখালীতে মানসিক ভারসাম্যহীন যুবককে বলাৎকার, অভিযুক্ত গ্রেপ্তার


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে মানসিক ভারসাম্যহীন এক যুবককে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (২২ মে) অভিযুক্ত জুয়েল মহাজনকে (৩৫) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তার জুয়েল উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিদগ্রাম গৌরাঙ্গ মেম্বার বাড়ির মৃত টুনু মহাজনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বুধবার (২১ মে) দুপুরে ওই যুবক বাড়ির পাশের পুকুরে গোসল করতে গেলে জুয়েল তাকে মারধর করে ভয়ভীতি দেখিয়ে পুকুর পাড়ে বলাৎকার করে।

মামলার বাদী ওই যুবকের পিতা বলেন, বলাৎকারের ফলে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে হয়েছে। এর আগে আরও একবার আমার ছেলেকে একা পেয়ে জুয়েল বলাৎকার করেছিল। তখন মানসম্মানের কথা চিন্তা করে অভিযোগ করিনি। এবার সে ঘরে এসে কান্নাকাটি ও শারীরিকভাবে যন্ত্রণা পেতে দেখে কারণ জানতে চাইলে সে ঘটনার বিস্তারিত খুলে বলে।

তিনি আরও জানান, তার ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। বলাৎকারের শিকার ওই যুবক লেখাপড়ায় ভালো ছিল। হঠাৎ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ায় লেখাপড়া ছেড়ে দিয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, এ বিষয়ে ভিকটিমের পিতার এজাহারের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (২২ মে) আদালতে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু