26 C
আবহাওয়া
৮:১৮ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী গ্রেপ্তার

ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী গ্রেপ্তার

র‌্যাব-৭

বিএনএ, চট্টগ্রাম:  ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী রাশেদা বেগম’কে দীর্ঘ ১৯ বছর পর চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকা হতে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

সোমবার( ২২ মে ২০২৩) বায়েজিদ বোস্তামী থানাধীন শান্তিনগর এলাকা হতে  আসামী রাশেদা বেগম (৪৫), স্বামী-মোঃ জামান, সাং-মধ্যম খিরাম, থানা-ফটিকছড়ি, জেলা-চট্টগ্রাম’কে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭, চট্টগ্রাম জানিয়েছে, ওই নারীর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ এলাকায় বিভিন্ন অসামাজিক ও অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগ ছিল। সে বিভিন্ন এলাকা হতে উঠতি বয়সী মেয়েদের চাকুরীর প্রলোভন দেখিয়ে নিয়ে এসে পাঁচলাইশ থানাধীন তার একটি ভাড়া বাসায় ভিকটিমদের ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক যৌন কাজে বাধ্য করত। এরই ধারাবাহিকতায় ২০০৪ সালে জনৈক ভিকটিমকে প্রাণনাশের ভয় দেখিয়ে যৌন কাজে বাধ্য করে। পরবর্তীতে ভিকটিম সুযোগ পেয়ে তার পরিবারের সাথে যোগাযোগ করলে তার পরিবার পুলিশের সহায়তায় ভিকটিমকে উদ্ধার করে।

উক্ত ঘটনায় ভিকটিমের পরিবার বাদী হয়ে আসামী রাশেদা বেগমের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।  এরপর হতে আসামী রাশেদা বেগম আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেপ্তার এড়াতে এলাকা থেকে আত্মগোপনে চলে যায়। উক্ত মামলায় বিজ্ঞ আদালত দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আসামীর অনুপস্থিতিতে তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন।

গ্রেপ্তারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেপ্তার এড়ানোর জন্য দীর্ঘ ১৯ বছর যাবৎ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল।

বিএনএ,জিএন

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ