27 C
আবহাওয়া
২:০৮ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ


বিএনএ, ফেনী : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ফেনী জেলা আওয়ামী লীগ। সোমবার (২২ মে) বিকালে  পৌর প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে  পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং শহরের ট্রাংক রোডস্থ শহীদ মিনারের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ষড়যন্ত্রকারীদের বিচারের দাবি জানানো হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট হাফেজ আহমেদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাস্টার আলী হায়দার,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ছনুয়া ইউনিয়নের চেয়ারম্যান করিমুল্লাহ বি কম,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী,জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপু।

এ ছাড়াও সমাবেশে জেলা আওয়ামীলীগ, কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ,যুব মহিলা লীগ,ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শহিদুল্লাহ খন্দকার।

বিএনএনিউজ/ এবিএম নিজাম উদ্দিন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন