28 C
আবহাওয়া
৪:১১ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » সম্রাটের জামিন বাতিলের আদেশ স্থগিত হয়নি

সম্রাটের জামিন বাতিলের আদেশ স্থগিত হয়নি

সম্রাটের জামিন বাতিলের আদেশ স্থগিত হয়নি

বিএনএ ডেস্ক: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন বাতিল করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেননি সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি।

সোমবার (২৩ মে) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে সম্রাটের করা আবেদনটি ৩০ মে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন বিচারপতি এম ইনায়েতুর রহিম।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান জানান, ‘ঢাকার অন্যতম ‘ক্যাসিনো গডফাদার’ সম্রাটকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে। কারণ, সুপ্রিম কোর্টের চেম্বার বিচারক এই মামলায় হাইকোর্টের আদেশ স্থগিত করতে অস্বীকার করেছেন।

গত ১৮ মে, হাইকোর্ট নিম্ন আদালতের একটি আদেশ বাতিল করে, যে আদেশে সম্রাটকে জামিন দেয়া হয়েছিল এবং মামলার বিষয়ে তাকে ৭ দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়।

একই দিন ঢাকার বিশেষ জজ আদালত-৬ জামিন দিলে ১১ মে সম্রাট জামিনে মুক্তি পান। ৪টি মামলায় তিনি আড়াই বছরের বেশি সময় জেল খেটেছেন।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত