27 C
আবহাওয়া
৪:২৮ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » মুশফিকের শতক, ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

মুশফিকের শতক, ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ


বিএনএ, স্পোর্টস ডেস্ক: মিরপুরে সিরিজ নির্ধারণী টেস্টে প্রথম দিনের সকালে ৭ ওভারের ভেতর মাত্র ২৪ রানেই ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ যেন ধ্বংসস্তুপে পরিণত। সেই ধ্বংসস্তুপ থেকে বাংলাদেশকে টেনে তোলার জন্য আপ্রাণ চেষ্টা চালায় মুশফিকুর রহিম আর লিটন কুমার দাস।

দল যেভাবে মহা বিপর্যয়ে পড়ে গিয়েছিল, সে পরিস্থিতিতে বাংলাদেশকে শুধু টেনে তোলাই নয়, অসাধারণ সেঞ্চুরি করেন লিটন দাস। তার দেখাদেখি পিছিয়ে থাকলেন না মুশফিকুর রহিমও। তিনিও উপহার দিলেন অসাধারণ এক সেঞ্চুরির।

এমন বিপর্যয় কাটাতে ধৈর্য, মনোযোগ, নিবেদন যা যা প্রয়োজন সবই ছিল দুজনের ব্যাটিংয়ে। যার ফলে বিপর্যয়ের মুখ থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।

মুশফিকুর রহিমের ক্যারিয়ারের নবম শতক। চট্টগ্রামের পর ঢাকায় জোড়া সেঞ্চুরি হাঁকালেন এই ডানহাতি ব্যাটসম্যান। সেঞ্চুরি পেতে মুশফিকের লেগেছে ২১৮ বল। তার ইনিংসে চারের মার ছিল ১১টি। লিটনকে সঙ্গে নিয়ে ২২ গজে দু্যতি ছড়িয়ে ক্যারিয়ারের নবম শতক তুলে নেন। ১১২ বলে পঞ্চাশ ছুঁয়েছিলেন। হাফ সেঞ্চুরি থেকে সেঞ্চুরিতে পৌঁছতে খেলেন আরো ১০৬ বল। প্রতিপক্ষকে কোনো সুযোগ না দিয়ে উইকেটের চারিপাশে দারুণ সব শট খেলে মাইলফলকে পৌঁছান এ ব্যাটসম্যান।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ