বিএনএ, চট্টগ্রাম: কেন্দ্রীয় যুবলীগের ঘোষণা অনুযায়ী আগামী ২৮ মে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ, ২৯ মে উত্তর জেলা যুবলীগ এবং ৩০ মে চট্টগ্রাম মহানগর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম মহানগর যুবলীগের সভাপতি পদে ৩৫ জন ও সাধারণ সম্পাদক পদে ৭৩ জন, উত্তর জেলা যুবলীগের সভাপতি পদে ৯ জন ও সাধারণ সম্পাদক পদে ১২ জন জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। চট্টগ্রাম মহানগর যুবলীগের অধিকাংশ সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাছির, সভাপতি মাহতাব উদ্দিন এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সমর্থক।

চট্টগ্রাম মহানগর যুবলীগের সম্মেলন। পোস্টার ব্যানারে ছেয়ে গেছে শহরের রোড আইল্যান্ড। ছবি-বিএনএ
বিএনএনিউজ২৪,জিএন
![]()

