23 C
আবহাওয়া
৬:৪৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ২৫৮ রানের টার্গেট দিলো বাংলাদেশ

২৫৮ রানের টার্গেট দিলো বাংলাদেশ

২৫৮ রানের টার্গেট দিলো বাংলাদেশ

বিএনএ, স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে ২৫৮ রানের টার্গেট দিলো বাংলাদেশ। রোববার সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুপুরে বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হয়।

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুটা ভালো ছিল না স্বাগতিকদের। তামিমের সঙ্গে নামা লিটন কোন রান না নিতেই আউট হন। সাকিবও তার নামের সুবিচার করতে পারেননি। ৩৪ বল খেলে ১৫ রান নিয়ে ক্যাচ আউটের শিকার হন। একপাশ আগলে রাখেন তামিম ইকবাল।

একপাশ আগলে রেখে ব্যক্তিগত হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন অধিনায়ক তামিম। ৭০ বলের ইনিংসে ৫২ রান করে সাজঘরে ফেরেন তিনি।

ধনাঞ্জয়ার করা ২২তম ওভারের পঞ্চম বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তামিম। পরের বলেই মোহাম্মদ মিঠুনকে সাজঘরে ফেরান ধনাঞ্জয়া।

দলীয় ৯৯ রানে চতুর্থ উইকেট খোয়ায় বাংলাদেশ। তবে পরে ক্যারিয়ারের ৪০তম অর্ধশতক পূর্ণ করেন মুশফিকুর রহিম। ধাক্কা সামলে ক্রিজে তাকে সঙ্গ দেন আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। এতে ছয় উইকেট হারিয়ে ইনিংস শেষে ২৫৭ রানে পুঁজি পায় বাংলাদেশ।

জয়ের জন্য শ্রীলঙ্কার দরকার ২৫৮ রান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কা ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৪১ রান তুলেছে।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার