26 C
আবহাওয়া
৭:৫৭ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » কাশ্মীরের হামলার ঘটনায় সন্দেহভাজন তিন জনের স্কেচ প্রকাশ

কাশ্মীরের হামলার ঘটনায় সন্দেহভাজন তিন জনের স্কেচ প্রকাশ


বিএনএ, বিশ্বডেস্ক : কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় হতাহতের ঘটনায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে এমন তিন জনের স্কেচ প্রকাশ করেছে নিরাপত্তা বাহিনী।

ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআই এ খবর দিয়েছে।

কর্মকর্তারা বলছেন যাদের স্কেচ প্রকাশ করা হয়েছে তারা হলেন- আসিফ ফাউজি, সুলেমান শাহ ও আবু তালহা।

এরা কোড নেম হিসেবে মুসা, ইউনুস ও আসিফ ব্যবহার করতো।

ঘটনাস্থল থেকে বেঁচে ফিরেছেন এমন কয়েকজনের কাছ থেকে পাওয়া বর্ণনার ভিত্তিতে এসব স্কেচ প্রস্তুত করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

কাশ্মীরের পাহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় সারা ভারতে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের বেশিরভাগই ছিলেন পর্যটক। এ ঘটনায় প্রধানমন্ত্রী মোদি আগেই সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে বলেছিলেন, দোষীরা উপযুক্ত শাস্তি পাবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন