27 C
আবহাওয়া
৪:০০ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » পেকুয়ায় পুকুরে ডুবে মেরিন শিক্ষার্থীর মৃত্যু

পেকুয়ায় পুকুরে ডুবে মেরিন শিক্ষার্থীর মৃত্যু


বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে বাংলাদেশ মেরিন একাডেমির শিক্ষার্থী রিয়াসাদ বিন ফয়সালের (১৯) মৃত্যু হয়েছে।রোববার (২৩ এপ্রিল) দুপুর ২ টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের পুরাতন বহাদ্দার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রিয়াসাদ বিন ফয়সাল একই এলাকার বাসিন্দা ও ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়সাল চৌধুরীর ছেলে। রিয়াসাদ চট্টগ্রামের বাংলাদেশ মেরিন একাডেমির প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পেকুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু মৃত্যুর বিষয় টি করেছেন।

নিহতের চাচাতো ভাই সায়েদ খান শান্ত বলেন, রিয়াসাদ পরিবারের সদস্যদের সাথে ঈদ উদযাপন করতে গ্রামের বাড়িতে এসেছিলেন। রোববার  দুপুরে সে নিজের ভাই ও চাচাতো ভাইদের সাথে নিজেদের পুকুরে নেমেছিলেন। নিজেদের মধ্যে সাঁতার প্রতিযোগিতার একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা সেখান থেকে তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন, অপমৃত্যুর এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে।

বিএনএ/ শাহীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ