18 C
আবহাওয়া
৭:৫০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » পাম তেল রপ্তানি নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া

পাম তেল রপ্তানি নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া


বিএনএ, বিশ্বডেস্ক : বিশ্বের সবচেয়ে বেশি পাম তেল উৎপাদনকারী দেশ ইন্দোনেশিয়া পাম তেল রপ্তানি নিষিদ্ধের ঘোষণা দিয়েছে। দেশটির প্রেসিডেন্ট জোকো উইডোডো এ ঘোষণা দিয়েছেন বলে শনিবার (২৩ এপ্রিল) এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

রান্না ছাড়াও কেক থেকে শুরু করে প্রসাধনী পর্যন্ত পণ্যগুলিতে পাম অয়েল ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই তেল রপ্তানি ইন্দোনেশিয়া বন্ধ করলে বিশ্বব্যাপী প্যাকেটজাত খাদ্য উৎপাদনকারীদের জন্য খরচ বাড়তে পারে। এর ফলে সারা বিশ্বে খাদ্য মূল্যস্ফিতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেছেন, তিনি প্রধান শস্য উৎপাদনকারী ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পরে বিশ্বব্যাপী খাদ্য মূল্যস্ফীতি রেকর্ড পরিমাণ বেড়েছে।, তিনি তার দেশে খাদ্য পণ্যের প্রাপ্যতা নিশ্চিত করতে চান।

তিনি বলেছেন, ‘আমি এই নীতির বাস্তবায়ন পর্যবেক্ষণ ও মূল্যায়ন করব যাতে দেশীয় বাজারে রান্নার তেলের প্রাপ্যতা পর্যাপ্ত ও সাশ্রয়ী হয়।’

প্রসঙ্গত, পাম তেলের প্রচলন শুরু ১৮৪৮ সালে পশ্চিম আফ্রিকায়। পরে এটি বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। বর্তমানে সবচেয়ে বেশি পাম তেলের উৎপাদনকারী দেশ ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা