26 C
আবহাওয়া
৫:৩৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » মানসম্মত চিকিৎসা নিশ্চিতে চিকিৎসক ও নার্স বাড়ানো জরুরি: মোমেন

মানসম্মত চিকিৎসা নিশ্চিতে চিকিৎসক ও নার্স বাড়ানো জরুরি: মোমেন

মানসম্মত চিকিৎসা নিশ্চিতে চিকিৎসক ও নার্স বাড়ানো জরুরি: মোমেন

বিএনএ, ঢাকা: দেশের হাসপাতালগুলোতে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে চিকিৎসক ও নার্স সংখ্যা আরও বাড়ানো জরুরি। এ কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (২৩ এপ্রিল) দুপুরে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে যোগদান করা নার্সিং কর্মকর্তাদের বরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, একসময় দেশে প্রতি ১০ হাজার মানুষের জন্য একজন চিকিৎসক ও ৫ হাজারের জন্য একজন নার্স ছিলেন। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার হাসপাতালগুলোতে প্রচুর সংখ্যক চিকিৎসক ও নার্স নিয়োগ দেয়ায় এই পরিসংখ্যান অর্ধেকে নেমে এসেছে।

বহির্বিশ্বে নার্স চাহিদা প্রচুর উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের নার্সদের কমিউনিকেশন স্কিল (যোগাযোগ দক্ষতা) বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করতে হবে। জানান, ‘সিঙ্গাপুর, জাপানের সঙ্গে কথা হয়েছে। যোগাযোগ দক্ষতা বাড়াতে পারলে তারা বাংলাদেশ থেকে জনবল নিতে রাজি আছে।’

ড. মোমেন বলেন, দেশে হাসপাতালের পরিধি বাড়ানো দরকার। সিলেটে হাসপাতালে বিনিয়োগ বাড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, ‘সবধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে আমাদের মানুষ বিদেশে গিয়ে চিকিৎসা নেবে না। এই অর্থ এখানে খরচ করে তারা উন্নত চিকিৎসা নিতে পারবে। বাইরের লোকজন চিকিৎসা নিতে সিলেটে আসবে। এদিকে এখনই নজর দেয়া দরকার।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেট নগরের পূর্ব শাহী ঈদগাহ এলাকায় ওসমানী হাসপাতালের দ্বিতীয় ইউনিট স্থাপনের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। দ্রুত জমি অধিগ্রহণের ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

ড. মোমেন বলেন, ‘ওসমানী হাসপাতালে নয়নাভিরাম একটি বাগান দরকার। উন্নত দেশগুলোতে হাসপাতালের সামনে দৃষ্টিনন্দন বাগান ও গাছ-গাছালি রয়েছে। সেগুলো দেখে এবং বাগানে বসে অনেক রোগী মানসিক প্রশান্তি পায়। শরীর-মনের অনেক উন্নতি ঘটে। জানান, ওসমানী হাসপাতালেও এরকম বাগান তৈরির উদ্যোগ নেয়া হবে। এছাড়াও চিকিৎসক-নার্সদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন ড. মোমেন।

বিএনএ/ এ আর

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের