32 C
আবহাওয়া
৪:১৪ অপরাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » দেশে একদিনে করোনায় প্রাণ গেল ৮৮ জনের

দেশে একদিনে করোনায় প্রাণ গেল ৮৮ জনের

করোনা: বিশ্বে একদিনে ১০ হাজার জনের প্রাণ গেল

বিএনএ ঢাকা: মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় ৮৮ জনের মৃত্যু হয়েছে।মৃতদের মধ্যে ঢাকা বিভাগেরই ৫৩ জন। এছাড়া চট্টগ্রামে ১৮, রাজশাহীতে ৩, খুলনায় ৩, সিলেটে ৩, রংপুরে ৩ এবং ময়মনসিংহে ৫ জন রয়েছেন। যারা মারা গেছেন তাদের মধ্যে ৬২ জন পুরুষ এবং ২৬ জন নারী। হাসপাতালে মারা গেছেন  ৮৭ জন। বাকি অন্যজনকে হাসপাতালে আনার পথে মারা গেছেন।এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১০ হাজার ৮শ’ ৬৯ জনে।

শুক্রবার(২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৬২৯ জনের শরীরে। ফলে এখন পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৭ লাখ ৩৯ হাজার ৭০৩ জন।একই সময়ে  সুস্থ হয়েছেন ৫ হাজার ২২৫ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৬ লাখ ৪৭ হাজার ৬৭৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়,২৪ ঘণ্টায় ২৬ হাজার ৪১৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২৫ হাজার ৮৯৬টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৩ লাখ ৩ হাজার ৮টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৯৫ শতাংশ।শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৫৬ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার ১ দশমিক ৪৭ শতাংশ  বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

বিএনএনিউজ/আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ
পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ছাগলনাইয়ার ঘোপালে শারদীয় দুর্গাপূজায় উপহার সামগ্রী বিতরণ স্বরাষ্ট্রমন্ত্রী: বিরোধী দল সংবিধান সংশোধনীতে সহযোগিতা করছে না বন্যা আশঙ্কায় সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি জাপান-বাংলাদেশ শ্রম চুক্তি সই ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার