27.9 C
আবহাওয়া
৮:১২ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলি,নিহত ১       

রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলি,নিহত ১       

রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলি,নিহত ১

বিএনএ কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার দমদমিয়া ২৭ নম্বর জাদিমুরা রোহিঙ্গা শিবিরে দুর্বৃত্তদের  গুলিতে মো. হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে মো. আয়াজ (১৯) আরও এক রোহিঙ্গা যুবক। বৃহস্পতিবার(২২ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।

নিহত মো. হোসেন জাদিমুরা এলাকার বাচা মিয়ার ছেলে। তিনি পেশায়  অটোরিকশা চালক। আহত আয়াজ জাদিুমুরা রোহিঙ্গা শিবিরের সি ব্লকের মজিব উল্লাহর ছেলে।

স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে রোহিঙ্গা ডাকাত দলের সদস্যরা শিবিরে এসে এক রোহিঙ্গা যুবককে অপহরণ করবে এমন গুজব ছড়িয়ে পড়ে। এতে আশপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাত দলের সদস্যরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে পাহাড়ের দিকে পালিয়ে যায়। সে সময় গুলিবিদ্ধ হন ওই ২ যুবক। পরে আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। কক্সবাজার নেয়ার পথে মো. হোসেন মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন রোহিঙ্গা শিবিরে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম তারিক ।

তিনি জানান, ঘটনার সংবাদ পেয়ে জাদিমুরা এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের তাৎক্ষনিক চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন। ক্যাম্প এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করাসহ দুষ্কৃতিকারীদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। বর্তমানে ক্যাম্প এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীম জানিয়েছেন, দুর্বৃত্তদের গুলিতে আহত একজনকে সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান। অপরজনকে সেখানে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাস্থলে পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি