24 C
আবহাওয়া
১১:৫৪ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » টঙ্গীতে বেতন ও ঈদ বোনাসের দাবি শ্রমিকদের বিক্ষোভ

টঙ্গীতে বেতন ও ঈদ বোনাসের দাবি শ্রমিকদের বিক্ষোভ


বিএনএ, গাজীপুর : গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বেতন ও ঈদ বোনাসের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। রোববার (২৩ মার্চ) সকাল ৭টা থেকে ওই এলাকার বি এইচ আই এস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে।

পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এরপর থেকে কারখানার সামনেই বিক্ষোভ করছে শ্রমিকরা।

বিক্ষোভরত শ্রমিকরা জানান, ফেব্রুয়ারি মাসের বেতন তারা পান নাই। কারখানা কর্তৃপক্ষ একাধিকবার তারিখ দিয়ে বেতন পরিশোধ করেননি। বরং গত ১১ মার্চ হঠাৎ করে কারখানা বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। বেতন না দিয়ে কারখানা বন্ধের ঘোষণা দেওয়ায় ক্ষুব্ধ হয় শ্রমিকরা। ওইদিন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। ওই সময় সেনাবাহিনীর হস্তক্ষেপে কারখানা কর্তৃপক্ষ ২০ মার্চের মধ্যে বেতন দেওয়ার কথা বলে। পরে অল্প সংখ্যক শ্রমিকের বেতন দেওয়া হলেও বেশিরভাগ শ্রমিককেই বেতন দেওয়া হয়নি।

বেতন না পেয়ে রোববার সকাল থেকে বি এইচ আই এস অ্যাপারেলস লিমিটেডের সামনে জড়ো হতে থাকে শ্রমিকরা। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে মহাসড়কটির উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে। চরম দুর্ভোগে পড়ে মহাসড়কটি ব্যবহারকারীরা। খবর পেয়ে শিল্প ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করে।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. ইসমাইল হোসেন বলেন, শনিবার শ্রমিকরা কাজ না করার ঘোষণা দিলে কারখানায় ‘নো ওয়ার্ক নো পে’ ঘোষণা করে কারখানা বন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ। এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে সকাল ৭টা থেকে বেতন ও ঈদ বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ বিক্ষোভ করে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে কারখানার সামনে নেয়। সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এখন শ্রমিকদের দাবির বিষয়ে মালিক পক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে