26 C
আবহাওয়া
৪:৪২ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চক্ষু সেবার পরিধি বাড়াতে দক্ষ অপটোমেট্রিস্টরা ভূমিকা রাখতে পারে : ডা. রবিউল

চক্ষু সেবার পরিধি বাড়াতে দক্ষ অপটোমেট্রিস্টরা ভূমিকা রাখতে পারে : ডা. রবিউল

চক্ষু সোবার পরিধি বাড়াতে দক্ষ অপটোমেট্রিস্টরা ভূমিকা রাখতে পারে : ডা. রবিউল

বিএনএ,ঢাকা : ‘ভালো দৃষ্টি ভালো জীবনের জন্য অপরিহার্য’ এই স্লোগানকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও বিশ্ব অপটোমেট্রি দিবস-২০১২ উদ্যাপন করেছে ইনস্টিটিউট অব কমিউনিটি অফথালমোলোজি (আইসিও) চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ক্যাম্পাস। বুধবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৮টায় র‌্যালীর উদ্বোধন করেন চট্টগ্রাম চক্ষু হাসপাতালের ম্যানেজিং ট্রাস্টি আন্তর্জাতিক চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রবিউল হোসেন।

তিনি বলেন, বিশ্বে অপটোমেট্রি বহুল প্রচলিত নাম হলেও আমাদের দেশে এটি একেবারে নতুন। সারাদেশে চক্ষু সোবার পরিধি বাড়াতে দক্ষ অপটোমেট্রিস্ট ব্যাপক ভূমিকা রাখতে পারে। একজন চিকিৎসকের সাথে চারজন অপটোমেট্রি থাকার কথা থাকলেও দেশে তার সংখ্যা একেবারে সীমিত। ইমপেরিয়াল হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. রবিউল হোসেন আরো বলেন,এদেশে যে পরিমাণ চক্ষু চিকিৎসক রয়েছে সেই তুলনায় অপটোমেট্রি নেই বললেই চলে।

আইসিও এর পরিচালক প্রফেসর ডা. খুরশীদ আলম বলেন, চট্টগ্রাম চক্ষু হাসপাতালের ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেনের আন্তরিক প্রচেষ্টায় এই হাসপাতালে ১২ বছর আগ থেকে অপটোমেট্রি গ্রেজুয়েশন ও পিএইচডি কোর্স চালু হয়েছে। তিনি এখান থেকে উন্নত শিক্ষার মাধ্যমে অপটোমেট্রিরা সারাদেশে এমনকী বহিবিশ্বে ছড়িয়ে পড়ার আশাবাদ ব্যক্ত করেন।

অধ্যাপক ডা. মনিরুজ্জামান ওসমানী বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে চক্ষু চিকিৎসা সেবায় অপটোমেট্রিস্টদের ভূমিকা তুলে ধরেন। একই সাথে শিক্ষার্থীদের পেশাগত উৎকর্ষতা অর্জনের জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন। এছাড়া শিক্ষার্থীদের এই কার্যক্রম অন্ধত্ব নিবারণে ব্যাপক অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসোসিয়েট প্রফেসর ডা. জেসমিন আহমেদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়ালেখায় মনোযোগী হয়ে নিজেকে সুশিক্ষিত ও দক্ষ অপটোমেট্রিস্ট হিসেবে গড়ে তুলতে হবে। তাহলে দেশ ও জাতি উপকৃত হবে।

র‌্যালীতে উপস্থিত ছিলেন, আইসিও এর পরিচালক প্রফেসর ডা. খুরশীদ আলম, অধ্যাপক ডা. মনিরুজ্জামান ওসমানী, এসোসিয়েট প্রফেসর ডা. জেসমিন আহমেদ, সিনিয়র কনসালটেন্ট ডা. রাজীব হোসেন, আইসিও’র প্রভাষক জুয়েল দাশ গুপ্ত, সিনিয়র হিসাব কর্মকর্তা জসিম উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুর রহমানসহ শিক্ষার্থীবৃন্দ।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের