25 C
আবহাওয়া
৪:২০ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » বিদেশি সিগারেট ও ড্রাই ট্যোবাকো জব্দ, ১৩ লাখ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা

বিদেশি সিগারেট ও ড্রাই ট্যোবাকো জব্দ, ১৩ লাখ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা

বিদেশি সিগারেট ও ড্রাই ট্যোবাকো জব্দ, ১৩ লাখ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মো. হারুন রশিদ নামে এক যাত্রীর কাছ থেকে ৮ লাখ ৪০ হাজার শলাকা বিদেশি সিগারেট ও ড্রাই ট্যোবাকো জব্দ করেছে কাস্টম। মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এয়ার এরাবিয়ার শারজাহ থেকে আসা ফ্লাইটের (জি ৯৫২২) ওই যাত্রীর কাছ থেকে এসব সিগারেট ও ড্রাই ট্যোবাকো জব্দ করা হয়।

কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মোহাম্মদ সালাহউদ্দিন রিজভী জানান, যাত্রীদের লাগেজ স্ক্যানিংয়ের সময় সিগারেট ও কালো বর্ণের তরল পদার্থ থাকার বিষয়টি ধরা পড়ে। এসময় যাত্রী মো. হারুনুর রশীদের ব্যাগে ৪ কার্টনে ৮ লাখ ৪০ হাজার শলাকা ইজি ব্র‍্যান্ডের সিগারেট ও ২৫০ পিস ড্রাই টোবাকো জব্দ করা হয়।

শর্তসাপেক্ষে আমদানিযোগ্য উচ্চ শুল্কের এসব পণ্য বেআইনিভাবে বহন করে ১৩ লাখ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করেছেন তিনি। শুল্ক আইন ১৯৬৯ এবং প্রচলিত আইন ও বিধি অনুযায়ী আটক পণ্য রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে বলে তিনি জানান।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!