25 C
আবহাওয়া
৮:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ভারতে বর্জ্যের গুদামে আগুন, নিহত ১১

ভারতে বর্জ্যের গুদামে আগুন, নিহত ১১

আগুন

বিএনএ বিশ্ব ডেস্ক: ভারতের হায়দারাবাদে পরিত্যক্ত মালামালের একটি গুদামে আগুন লেগে ১১ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ মার্চ) ভোরে হায়দারাবাদের ভোইগুদা এলাকায় এ ঘটনা ঘটে। গুদামের এক শ্রমিকতে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর- টাইমস অব ইন্ডিয়া।

পুলিশ জানিয়েছে, ‘শেডওয়ান ট্রেডার্স’ নামে গুদামের দ্বিতীয় তলায় ১২ জন শ্রমিক রাতে ঘুমিয়ে ছিলেন। কোনো এক সময় নিচতলায় পরিত্যক্ত মালামালের বর্জ্যের গুদামে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে। ‘উপর তলা থেকে বাইরে বেরোনোর একমাত্র রাস্তা ছিল নিচতলার গুদাম ঘরের দরজাটি। কিন্তু গুদাম ঘরের সাঁটারটি সেসময় বন্ধ ছিল।

বুধবার সকাল ৮টার দিকে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয় এবং একজনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।’ বলেন কেন্দ্রীয় অঞ্চলের ডিসিপি এম রাজেশ চন্দ্র। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম রাত ৩টায় খবর পায়। ৯টি ইউনিট গিয়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। গুদামে পরিত্যক্ত খালি বোতল, পত্রিকার পাতা, প্লাস্টিক, ক্যাবল মজুত করা ছিল।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের