25 C
আবহাওয়া
৩:০৮ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » গত ২৪ ঘণ্টায় আরো ১৮ মৃত্যু, শনাক্ত ৩৫৫৪

গত ২৪ ঘণ্টায় আরো ১৮ মৃত্যু, শনাক্ত ৩৫৫৪

গত ২৪ ঘণ্টায় আরো ১৮ মৃত্যু, শনাক্ত ৩৫৫৪

বিএনএ, ঢাকা : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে আরো ১৮ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট হাজার ৭৩৮ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে হয়েছেন তিন হাজার ৫৫৪ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৭৭ হাজার ২৪১ জনে।

মঙ্গলবার (২৩মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৩৫৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২৫ হাজার ৯৫৪টি নমুনা। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৪ লাখ ৬০ হাজার ১৮৪টি। দেশে মোট ২১৯টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। আর এ মধ্যে করোনামুক্ত হয়েছেন এক হাজার ৮৩৫ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ ২৫ হাজার ৯৯৪ জন। এ সময়ে

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৮ জনের মধ্যে ১২ জন পুরুষ, বাকি ছয় জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৭ জন, অন্যজনের মৃত্যু হয়েছে বাড়িতে।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!