25 C
আবহাওয়া
৮:৫২ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » নিষেধাজ্ঞাপ্রাপ্ত রাশিয়ান জাহাজ ভিড়তে দেয়া হবে না

নিষেধাজ্ঞাপ্রাপ্ত রাশিয়ান জাহাজ ভিড়তে দেয়া হবে না

নিষেধাজ্ঞাপ্রাপ্ত রাশিয়ান জাহাজ ভিড়তে দেয়া হবে না

বিএনএ: রাশিয়ার নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজ বাংলাদেশের বন্দরে ভিড়তে দেয়া হবে না। সম্প্রতি রুশ পররাষ্ট্র উপমন্ত্রীর সাথে বৈঠকে বাংলাদেশের এ অবস্থানের কথা জানান মস্কোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন এ তথ্য জানান।

পররাষ্ট্র মুখপাত্র সেহেলী সাবরিন জানান, রাশিয়া আমাদের পরীক্ষিত বন্ধু। জাহাজের মতো একটি বিষয়ে রাশিয়ার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কোনো বিরূপ প্রভাব পড়বে না। স্যাংকশন, এটা শুধু বাংলাদেশই নয়, অন্যান্য দেশও মানছে। জাতিসংঘে বিভিন্ন প্রস্তাবে বাংলাদেশ রাশিয়ার পক্ষে বা বিপক্ষে ভোট দেয়ার বিষয়ে সময় অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন