26 C
আবহাওয়া
১২:২০ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বিএনপির মুখে সন্ত্রাসের বুলি ভূতের মুখে রাম নাম: ওবায়দুল কাদের

বিএনপির মুখে সন্ত্রাসের বুলি ভূতের মুখে রাম নাম: ওবায়দুল কাদের

বিএনপির মুখে সন্ত্রাসের বুলি ভূতের মুখে রাম নাম: ওবায়দুল কাদের

বিএনএ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মুখে সন্ত্রাসের বুলি ভূতের মুখে রাম নাম। নীতির কথা তারাই বলে যারা বেশি দুর্নীতিবাজ, তাদের মুখে গণতন্ত্র, বাইরে স্বৈরাচার।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ওসমানী স্মৃতি মিলনায়তনে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন ।

তিনি বলেন,শহীদ মিনারে আওয়ামী লীগ বিশৃঙ্খলা করেনি, শহীদ মিনারে বিএনপিই প্রথম রক্ত ঝরিয়েছে। শহীদ মিনারে যারা রক্ত ঝরিয়েছে তারাই এখন সন্ত্রাসীর কথা বলে।

ওবায়দুল কাদের বলেন, মেধাবী মানুষ রাজনীতিতে না এলে মেধাহীনরা এমপি-মন্ত্রী হবে। যারা বেশি দুর্নীতিবাজ তারাই বেশি নীতির কথা বলেন।

তিনি আরও  বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও ঝুঁকিপূর্ণ জীবন ধারণ করেন। ঝুঁকির মধ্যেও স্মার্ট বাংলাদেশ লক্ষ্য অর্জনে এগিয়ে যাচ্ছেন তিনি।

সংগঠনের মহাসচিব কে এম শহিদ উল্যার সভাপতিত্বে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু বক্তব্য রাখেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী