25 C
আবহাওয়া
১০:৩২ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বেতন বৃদ্ধি, ধর্মঘটে না যাওয়ার সিদ্ধান্ত শ্রমিকদের

বেতন বৃদ্ধি, ধর্মঘটে না যাওয়ার সিদ্ধান্ত শ্রমিকদের

নৌযান শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

বিএনএ, ঢাকা: মূল বেতনের (বেসিক) ৬০ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্তের কারণে নৌযান শ্রমিকরা নৌধর্মঘট থেকে সরে এসেছে।  বুধবার (২২ ফেব্রুয়ারি) সরকার পক্ষের সঙ্গে টানা ৬ ঘণ্টার মিটিংয়ে মূল বেতনের (বেসিক) ৬০ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত হয়। এরপর তারা নৌধর্মঘটে না যাওয়ার সিদ্ধান্ত নেন।

বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম ভূইয়া। তিনি বলেন, বুধবার নৌ মন্ত্রণালয়ে সচিবের সঙ্গে বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মিটিং হয়েছে। সেখানে বেসিকের ৬০ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত হয়। ২০২২ সালের নভেম্বর থেকেই তা কার্যকর হবে। এছাড়া মেডিকেল এলাউন্স এক হাজার টাকা থেকে বেড়ে ১৩শ’ টাকা করার সিদ্ধান্ত হয়। বাড়ি ভাড়াসহ অন্যান্য খাতে বার্ষিক ইনক্রিমেন্টের সাথে বাড়বে। সার্বিক দিক বিবেচনা করে আমাদের ধর্মঘট করছি না।

সংকট নিরসনে ২৮ নভেম্বর মালিক, শ্রমিক ও সরকারের সমন্বয়ে ত্রি-পক্ষীয় সভা হয়। সেই সভায় এক হাজার টনের বেশি জাহাজের শ্রমিকদের নভেম্বর থেকে এক হাজার ২০০ টাকা ভাতা এবং এর চেয়ে বেশি পণ্যবাহী জাহাজের শ্রমিকদের এক হাজার ৫০০ টাকা মাসিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়।

এছাড়া বেতন কাঠামো গঠনের জন্য একটি কমিটি গঠন করা হয়। এক মাসের মধ্যে কমিটি শ্রমিকদের বেতন নির্ধারণ করে গেজেট প্রকাশ করার সিদ্ধান্তের পর শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন