27.3 C
আবহাওয়া
৪:২৪ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » ফরিদপুরে অ্যালকোহল পানে দুই যুবকের মৃত্যু

ফরিদপুরে অ্যালকোহল পানে দুই যুবকের মৃত্যু


বিএনএ, ফরিদপুর : ফরিদপুরের মধুখালীতে অ্যালকোহল পানে দুই যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

ময়নাতদন্ত শেষে বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ দুই পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করেছে।

মৃত দুই ব্যক্তি হলেন- মধুখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের অধীনে পশ্চিম গাড়াখোলা এলাকার বাসিন্দা মৃত গোকুল রায়ের ছেলে বাকপ্রতিবন্ধী তাপস রায় (৪৫) এবং একই মহল্লার কৃষ্ণ দাসের ছেলে স্বপন দাস (৩৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে তাপস রায় নিজ বাড়িতে এবং এর চার ঘণ্টা পর স্বপন দাস বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, পরিবার ও এলাকার লোকজন জানিয়েছে- অ্যালকোহল জাতীয় কিছু সেবন করে দুইজনের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে বুধবার বিকেলে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ