27 C
আবহাওয়া
১:৪৬ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » শীঘ্রই চারটি মেরিন একাডেমির উদ্বোধন

শীঘ্রই চারটি মেরিন একাডেমির উদ্বোধন

শীঘ্রই চারটি মেরিন একাডেমির উদ্বোধন

বিএনএ, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীঘ্রই রংপুর, বরিশাল, সিলেট ও পাবনা মেরিন একাডেমি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রংপুরের পীরগঞ্জে নবনির্মিত বাংলাদেশ মেরিন একাডেমি পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, বিশ্বব্যাপী নাবিকদের চাহিদা অনুধাবন করে সরকার রংপুর, বরিশাল, সিলেট এবং পাবনাতে চারটি নতুন মেরিন একাডেমী প্রতিষ্ঠা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীঘ্রই এই চারটি মেরিন একাডেমি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি। এখন আমাদের ঘুরে দাঁড়ানোর সময়। আমাদের নেতৃত্ব দিচ্ছেন আলোকিত ব্যক্তিত্ব সব্যসাচি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে দেশে সমন্বিত উন্নয়ন হচ্ছে। চারিদিকে উন্নয়ন হচ্ছে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, মেরিটাইম সেক্টরে ৫০ বছরে বঙ্গবন্ধু ও শেখ হাসিনা ছাড়া কারো অবদান নেই। বঙ্গবন্ধু চট্টগ্রাম মেরিন একাডেমির উন্নয়ন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারটি মেরিন একাডেমি প্রতিষ্ঠা করেছেন।

তিনি বলেন, মেরিটাইম সেক্টরে দক্ষ নাবিক তৈরিতে গাইবান্ধা, কুড়িগ্রাম ও চাদপুরে আরো তিনটি মেরিটাইম ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বিশ্বব্যাপী নাবিকদের চাহিদা অনুধাবন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর, বরিশাল, সিলেট এবং পাবনাতে চারটি নতুন মেরিন একাডেমী প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করেন। এজন্য ব্যয় হচ্ছে প্রায় ৫২১ কোটি ৪৬ লাখ টাকা। প্রকল্পের মেয়াদ জুলাই ২০১২ থেকে জুন ২০২১ পর্যন্ত। নতুন চারটি মেরিন একাডেমির শিক্ষা কার্যক্রম জুলাই ২০২০ থেকে শুরু হয়েছে। প্রতিটির আসন সংখ্যা ৫০ জন পুরুষ।

তিনি বলেন, মেরিটাইম সেক্টরে উচ্চতর ডিগ্রী অর্জনের লক্ষ্যে বর্তমান আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছে।

মেরিন একাডেমি পরিদর্শন কালে অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক রফিক আহম্মদ সিদ্দিক, জেলা প্রশাসক আসিব আহসান, রংপুর মেরিন একাডেমির কমান্ডেন্ট ক্যাপ্টেন শরিফুল আলম উপস্থিত ছিলেন।

এর আগে সকালে প্রতিমন্ত্রী পীরগঞ্জের ফতেহপুরে বিশিষ্ট পরমানু বিজ্ঞানী প্রয়াত ড. এম ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করেন। (বাসস)

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ