23 C
আবহাওয়া
৬:৩৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » আন্দোলন স্থগিত, তবে হল ছাড়ছেন না জাবি শিক্ষার্থীরা

আন্দোলন স্থগিত, তবে হল ছাড়ছেন না জাবি শিক্ষার্থীরা

আন্দোলন স্থগিত, তবে হল ছাড়ছেন না জাবি শিক্ষার্থীরা

বিএনএ, জাবি: আন্দোলন স্থগিতের ঘোষণা দিলেও হল ছাড়ছেন না বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।  মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বরে সাংবাদিকদের কাছে ব্রিফিংয়ে এ তথ্য জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এসময় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী নুশিন আদিবা বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের অধিকাংশ দাবি মেনে নিয়েছে। এ কারণে আন্দোলনের সকল কর্মসূচি স্থগিত করছি। তবে শিক্ষার্থীদের নিরাপত্তা ও ভোগান্তির বিষয়টি বিবেচনা করে আমরা হলে থাকব’।

তবে হল থেকে শিক্ষার্থীদের বের করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে চাপ প্রয়োগ করলে সাধারণ শিক্ষার্থীরা পুনরায় আন্দোলন করবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

এদিকে প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক ড.মো. মোতাহার হোসেন সাংবাদিকদের ব্রিফিং এ বলেন, ” প্রত্যেক হলের প্রভোস্ট তাদের প্রাশাস্ন নিয়ে হলে হলে যাচ্ছে। আমরা শিক্ষার্থীদের বুঝাবো যতক্ষন না তারা হল থেকে বের হয়। ”

শিক্ষার্থীরা হল থেকে বের না হলে কোন পদক্ষেপ নেওয়া হবে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন শিক্ষার্থীদের নিয়াই আমাদের কাজ। আমরা এখন এই ধরনের কোন সিদ্ধান্ত এখনো নেই নি।

বিএনএনিউজ/শাকিল,মনির

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার