33 C
আবহাওয়া
৫:৩০ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » সানির যে ছবিতে ৬ ঘণ্টায় ১২ লাখ লাইক

সানির যে ছবিতে ৬ ঘণ্টায় ১২ লাখ লাইক

সানি

বিনোদন ডেস্ক: চুল, শান্ত দু’টি চোখ, কপালে চন্দন টিপে সেই সানি লিওন যেন একটু অচেনা! আজ তার পরনে মনোকিনি, খোলা ভেজা চুল, ঠোঁটে লাল লিপস্টিক, চোখে রোদ চশমা। সানি লিওন সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব। কাজের পাশাপাশি বিভিন্ন বিষয় শেয়ার করে থাকেন। বলা যায়, প্রতিদিনই ছবি কিংবা ভিডিও পোস্ট করেন তিনি। এবার একটু ভিন্ন রূপে ভক্তদের মাঝে ধরা দিলেন এই অভিনেত্রী।

সোমবার (২২ ফেব্রুয়ারি) এ অভিনেত্রী তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। মজার বিষয় হলো—সানির এই ছবি পোস্ট করার ৬ ঘণ্টার মধ্যে প্রায় ১২ লাখ লাইক পড়েছে। যা গড়ে প্রতি ঘন্টায় ২ লাখ লাইক।আর লাস্যময়ীরূপে ক্যামেরাবন্দি হয়ে ভক্তদের বেশ প্রশংসাও কুড়াচ্ছেন এই অভিনেত্রী।

এর আগে দিন তিনেক আগেও অন্যভাবে ধরা দিয়েছিলেন সানি। তাতে দেখা যায়, এক ঝিলের মাঝে নৌকায় বসেছিলেন এই অভিনেত্রী। খোলা চুল, শান্ত দু’টি চোখ, কপালে চন্দন টিপে সেই সানি যেন একটু অচেনা! তার পরনে ছিল লাল এবং সোনালি রঙের ব্লাউজ এবং একই রঙের ছোট ঝুলের কেরালার মুণ্ডু শাড়ির মতো এক ধরনের পোশাক। সানির এই লুক দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন তার অনুরাগীরা। মাত্র ৪ ঘণ্টার মধ্যে এ ছবিতে ৮ লাখের বেশি লাইক পড়েছিল।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’