23 C
আবহাওয়া
১২:৩৮ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » শুটিং লোকেশনে বাঘ!

শুটিং লোকেশনে বাঘ!


বিএনএ ডেস্ক:জীববৈচিত্র্যে ভরপুর সুন্দরবন। আর সেখানে অনুষ্ঠিত হয়েছে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার দৃশ্যধারণ। শুটিং করতে গিয়ে বাঘের দেখা পেয়েছিলেন শুটিং ইউনিট! তারই একটি ভিডিও প্রকাশ করেছে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার ফেসবুক পেজে।

এতে দেখা যায়, একটি বাঘ তার আপন খেয়ালে খাল পার হচ্ছে। ভিডিওটির ক্যাপশনে লিখেছে—‘যারা সুন্দরবনের বাঘ দেখতে চান, তাদের জন্য। অপারেশন সুন্দরবনের শুটিং যেখানে হয়েছিল এটা সেই অঞ্চলের ভিডিও। মুন্সিগঞ্জের কলবাড়ির। ভিডিওটি সংগৃহীত। শুটিংয়ের পরে কোনো সময়ের।’

‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপংকর দীপন নির্মাণ করছেন ‘অপারেশন সুন্দরবন’। সুন্দরবনকে জলদুস্যমুক্ত করার অভিযানের গল্প নিয়ে নির্মিত হয়েছে এটি। বন্যজীবন নিয়ে বাংলাদেশের প্রথম রোমাঞ্চকর কাহিনিচিত্র এটি। সিনেমাটি প্রযোজনা করেছে র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—রিয়াজ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, দর্শনা বণিক, তাসকীন রহমান, রওনক হাসান, তুয়া চক্রবর্তী, মনোজ প্রামাণিক, সামিনা বাশার, রাইসুল ইসলাম আসাদ, আরমান পারভেজ মুরাদ, নরেশ ভুইয়া, মানস বন্দোপাধ্যায়, মনির খান শিমুল প্রমুখ।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা