26.9 C
আবহাওয়া
৭:২৬ অপরাহ্ণ - ফেব্রুয়ারি ৭, ২০২৬
Bnanews24.com
Home » সর্বকালের সর্বোচ্চ দামে স্বর্ণ

সর্বকালের সর্বোচ্চ দামে স্বর্ণ

স্বর্ণ

বিএনএ, ঢাকা : টানা ৬ দফা বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে এক দফা কমেছিল স্বর্ণের দাম। তবে ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দেশের বাজারে বাড়ানো হয়েছে মূল্যবান এই ধাতুর দাম।

এবার ভরিতে ৬ হাজার ২৯৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। যা দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আজ দুপুর সোয়া ১২টা থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ