28 C
আবহাওয়া
৭:৩৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » আনোয়ারায় হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ

আনোয়ারায় হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ আইনে তাদের মাঝে এই ক্ষতিপূরণ দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে ক্ষতিগ্রস্তদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। অনুদানের আনুষ্ঠানিক চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তাহমিনা আক্তার।

বন বিভাগ জানায়, হাতি দ্বারা নিহত ২ ব্যক্তির পরিবার , আহত ৬ জন এবং পরিসম্পদ ক্ষতিগ্রস্ত ৪৩ জনকে সরকারি অনুদান দেওয়া হয়। এদের মধ্যে মোট ২৬ লক্ষ ৭২ হাজার টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ ও বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মোঃ ইয়াছিন নেওয়াজ, বন্যপ্রাণী ও জীববৈচিত্র‍্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য্য।

বিএনএনিউজ /নাবিদ, ওজি

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত