20 C
আবহাওয়া
৫:১৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ব্যবসায়ী নিহত

রাজধানীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ব্যবসায়ী নিহত


বিএনএ, ঢাকা : রাজধানীর পল্লবীতে দুই বাইকের সংঘর্ষে খোকন মিয়া (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার দিবাগত রাতে বাইকারটেক এলাকার বাসিন্দা খোকন বাইক চালিয়ে যাচ্ছিলেন। তিনি পল্লবীর সিরামিক রোড এলাকায় পৌঁছালে অপর এক ব্যক্তির বাইকের সঙ্গে খোকনের বাইকের সংঘর্ষ হয়।এতে খোকন মারা যান।  তিনি ইট-বালুর ব্যবসায়ী করতেন।এ ঘটনায় বাইকে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। আহতরা আগারগাঁওয়ে একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আইনি প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি পারভেজ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা